দাঁত ভাঙার পর এবার লিগামেন্ট ছিঁড়ে মৌসুম শেষের শঙ্কায় দুয়ে
এক চোটের ধাক্কা সামলে মাঠে ফিরেছিলেন, কিন্তু ফিরেই যেন আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল দেজিরে দুয়ের জন্য। আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে প্রতিপক্ষের কনুইয়ের আঘাতে সামনের একটি দাঁত প্রায় হারাতে বসেছিলেন তিনি; সেই ধাক্কা সামলে মাঠে ফিরলেও এবার ছিঁড়েছে তার ডান হাঁটুর লিগামেন্ট। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে ২১ বছর বয়সী এই ফুটবলারকে এবং এই চোটে চলতি মৌসুমের বড় একটা সময়, এমনকি বাকি মৌসুমও মিস করার শঙ্কা তৈরি হয়েছে। ....
